Monday, November 23, 2026
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
22, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত 'করপোরেট নাইট ২০২৬'অনুষ্ঠান থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে একই অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়।

সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরম্নল আমিন, একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, "দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যত্ম গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা। আজকের এই আয়োজনে ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ"।

তিনি আরো বলেন, "আমরা বিশ্বাস করি, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। দেশের নির্মাণশিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য"।

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, "কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে"। 

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ আকিজ রেডিমিক্সের গ্রাহক, স্বনামধন্য প্রকৌশলী, স্থপতি, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এবারের করপোরেট নাইটের প্রতিপাদ্য ছিল দ্য আর্ট অব কংক্রিট। আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই করপোরেট নাইটের আয়োজন করা হয়।  

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft