মো দেলোয়ার হোসেন:গত ২৫ নভেম্বর/২০২৬ সকাল ১০ টায় নওগাঁর মান্দা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রনোদনা সহায়তার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা: আতিয়া খাতুনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রনোদনা সহায়তার উদ্বোধন করেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা: ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম। তিনি বলেন, মান্দা উপজেলায় ধান চাষের পাশাপাশি ফল বাগান স্থাপনের মাধ্যমে ব্যাপক ফল চাষ শুরু হয়েছে। তবে বর্তমানে গম ও তেল ফসলের ব্যাপক আবাদ শুরু হয়েছে। তাই প্রনোদনা সহায়তা পেলে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি আরো বলেন, কৃষি পূনর্বাসন কর্মসুচীর আওতায় চলতি বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ বিঘায় গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং সরিষা আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি প্রদানের আওতায় উপজেলায় ৪০ জনকে গম আবাদের জন্য ৪০ বিঘা এবং ৫৫০০ জনকে সরিষা আবাদের জন্য ৫৫০০ বিঘায় প্রনোদনা সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথি বলেন, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মিটানোর লক্ষ্যে সরকার কৃষি ক্ষেত্রে ব্যাপক সহায়তা প্রদান করে আসছেন। তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষি পূর্নবাসন কর্মসুচীর আওতায় চলতি বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রনোদনা সহায়তা করা হচ্ছে। উপজেলায় ধান উৎপাদনের পাশাপাশি গম ও তেল ফসলে আবাদ বাড়াতে হবে। তাই বর্তমান সরকারের এই প্রনোদনার সহায়তা কাজে লাগিয়ে গম ও তেল ফসলের চাষ বৃদ্ধির আহবান জানান। পরিশেষে তিনি কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের সার্বিক সহযোগিতার করার আহবান জানান এবং প্রনোদনা সহায়তা গ্রহণকারী কৃষকদের প্রনোদনা সহায়তা কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: শহীদুল্লাহ এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, প্রনোদনা সহায়তাগ্রহনকারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন।