Monday, November 23, 2026
নরসিংদীর বেলাবোতে এ্যাবের  উদ্যোগে বিনামূল্যে  বীজ বিতরণ
15, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন:এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে শনিবার নরসিংদীর বেলাব উপজেলার পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে আটটি ইউনিয়নের ১০০০ কৃষকের মধ্যে বিনামূল্য বোরো ধান, সরিষা, আলু বীজ বিতরণ করা হয়েছে। 

প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কৃষিবিদ ড. কামুজ্জামান কায়সার, আহবায়ক এ্যাব, প্রধান আলোচক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, সদস্য সচিব, এ্যাব, কৃষিবিদ নুরুন্নবী ভূইয়া শ্যামল, সাবেক সভাপতি, এ্যাব, ঢাকা, প্রফেসর ডঃ মোহাম্মদ সাইফুল্লাহ, বাকৃবি,  কৃষিবিদ মাহবুবুর রশিদ, কৃষিবিদ মতিউর রহমান ডিডি, নরসিংদী, কৃষিবিদ ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পিএসও, আউগকে, নরসিংদী, কৃষিবিদ আমানউল্লাহ আমান, মো. শাহজাহান, সদস্য, নরসিংনী জেলা বিএনপি, কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার, প্রমুখ। 

প্রধান অতিথি ড. কায়সার বলেন, কৃষি উন্নয়নে ভালো বীজের কোন বিকল্প নেই। তাই তিনি কৃষি গবেষক  এবং সম্প্রসারণবিদদের  আরো জোরালোভাবে  কাজ করার জন্য আহবান রাখেন।  প্রধান আলোচক শাহাদত হোসেন বিপ্লব বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে তাই তাদের জীবন জীবিকার মানের উন্নয়ন ঘটাতে হবে। উন্নত বীজ সরবরাহ করা গেলে  কৃষক লাভবান হবেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ, প্রাণিসম্পদ,  কৃষি বিষয়ক দেশ- বিদেশী বিভিন্ন এনজিও,  রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৮ টি ইউনিয়নের প্রায় এক হাজার কৃষকের মাঝে ১০ কেজি করে উন্নত বোরো ধানের বীজ  ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হয়। বারি সরিষা ১৪, বিনা ধান ২৪, বিনা ধান ২৫, ব্রি ধান ১০৮, বারি আলু ২৫ বিতরণ করা হয়েছে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এ্যাবের উদ্যোগে এই কর্মসূচি চলমান থাকবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। কৃষকদের  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয় আগামীতে এই ধরনের বীজ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে কৃষকেরা মনে করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft