Friday, October 02, 2026
পাবনা সদরে ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণী পেলেন কৃষক কার্ড এর নগদ অর্থ
01, Oct 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মোঃ গোলাম আরিফ:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ১লা অক্টোবর ২০২৬ খ্রি. ফেনী জেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত “কৃষক কার্ড” কর্মসূচি এর শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতায় পাবনা জেলার পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে একই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস; পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব; পাবনা ও সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; পাবনা জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম; পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতৃবৃন্দ; সরকারি বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্মার্ট কৃষক কার্ড প্রাপ্ত কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে কৃষি উপকরণ ক্রয়ের জন্য পাবনা সদর উপজেলার দাপুনিয়া ব্লকের মোট ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণীকে “কৃষক কার্ড” সেবা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান হলো। 

উল্লেখ্য, যে “কৃষক কার্ড” এর মাধ্যমে কৃষকরা মূলত সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষি উপকরণ; ন্যায্যমূল্যে সেচ সুবিধা ও সহায়তা; সহজ শর্তে কৃষিঋণ; সাশ্রয়ী মূল্যে আধুনিক যন্ত্রপাতি ক্রয়; সরকারি বিভিন্ন ভর্তুকি, প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা; মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারের সঠিক দর; আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি বিষয়ক কৃষি প্রশিক্ষণ; ফসলের রোগ-বালাই ও বালাই দমনের জরুরি পরামর্শ; প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় কৃষি বিমা সুবিধা; উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির বিশেষ সুবিধার মতো ১০টি প্রধান সুযোগ-সুবিধা ও সেবা পাবেন। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft