Monday, October 12, 2026
পেটেভাতের কৃষি বাণিজ্যিক, নিরাপদ ও টেকসই কৃষিতে ধাবিত হচ্ছে-মহাপরিচালক, ডিএই
11, Oct 2026 | এগ্রিবিজ এন্ড টেক

মোঃ গোলাম আরিফ:কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার যে অগ্রাধিকারগুলো নির্বাচন করেছেন তার অধিকাংশই কৃষি নির্ভর। তিনি অনুধাবন করেছেন কৃষিই হলো অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি বিভাগ তাদের প্রতি অর্পিত দায়িত্ব ও কর্তব্য সফলভাবে বাস্তবায়ন করার ফলে পেটেভাতের কৃষি আজ বাণিজ্যিক, নিরাপদ ও টেকসই কৃষির দিকে ধাবিত হচ্ছে। 

০৮ অক্টোবর ২০২৬ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া'র প্রশিক্ষণ হলে বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ০৫ দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের “কৃষি প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
  
দেশের কৃষিসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার গুরুত্বারোপ করে মহাপরিচালক আরো বলেন, আমাদের দেশে যে সকল কৃষি পণ্যের আমদানি নির্ভরতা রয়েছে সেসকল পণ্যের আমদানি নির্ভরতা কমানো বা নির্মূল করতে হবে। অনাবাদি, পতিত ও অনুর্বর জমির ব্যবহার নিশ্চিতে উপযুক্ত প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। এই জন্য অঞ্চল, হটস্পট ও লোকেশনভিত্তক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং প্রয়োজনে আরো নতুন প্রকল্প নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মাঠ পর্যায়ে কর্মরত  আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ অনেক আন্তরিক, দক্ষ ও কর্মঠ। এর ফলাফল আমরা কৃষক কার্ড এর মতো অতি গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রি-পাইলটিং ও পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। অত্র প্রকল্পের আওতায় ০৫ দিনব্যাপী প্রশিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগোপযোগী ও প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা, সেশন পরিচালনা ও বাস্তবে দেখানো হয়েছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও টেকসই করে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মেহেদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া'র মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ প্রামাণিক (পিএইচডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া'র উপপরিচালক কষিবিদ সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ ও বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। এছাড়াও অত্র প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বগুড়া অঞ্চলের বিভিন্ন উপজেলায় কর্মরত উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

০৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সরকারি চাকুরী সংক্রান্ত আইন ও বিধিমালা এবং শিষ্টাচার; কৃষক কার্ড; প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য; প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরন ও ব্যবহার; ধান চাষে ন্যানো ইউরিয়া ও এডাব্লিউডি(AWD)  প্রযুক্তি; কৃষিক্ষেত্র কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) এর সুবিধা ও গুরুত্ব; প্রিসিশন এগ্রিকালচার; বিভিন্ন ফলের ব্যাগিং প্রযুক্তি; অব্যবহৃত ও পতিত বা রাস্তার ধারে লতানো ও মসলা চাষ; কৃষি প্রযুক্তি গ্রাম বাস্তবায়ন কলাকৌশল; বায়োডিগ্রেডেবল মালচিং পেপার ব্যাবহার ও কোকোপিটে চারা উৎপাদন; বস্তায় আদা,হলুদ,মরিচ ও পেঁয়াজ চাষসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগোপযোগী ও প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে সেশন পরিচালনা ও বাস্তবে দেখানো হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft