এগ্রিলাইফ২৪ ডটকম:খুলনায় ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (WPSA-BB) এর বিভাগীয় কর্মশালা আজ শনিবার (১৯ সেপ্টম্বর)অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আহবায়ক, বিভাগীয় কর্মশালা কমিটির ওয়াপসা-বিবি এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ আব্দুর রহিম এবং ওয়াপসা-বিবি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াপসা-বিবি সদস্য মোঃ আব্দুর রহমান, নাজমুস সাকিব হামিম, মো জাকারিয়া ইসলাম, মো নাজিম উদ্দিন।
কর্মশালায় দেশের পোল্ট্রি শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণার সুযোগ এবং এ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে পোল্ট্রি শিল্পকে আরও টেকসই ও আধুনিক করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষক ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় পোল্ট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, কর্মকর্তা, উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।