Saturday, October 03, 2026
পোষা প্রাণীর যত্নে দেশীয় সক্ষমতার নতুন অধ্যায়
02, Oct 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘বাসাভা পেট সামিট’। পোষা প্রাণীপ্রেমী, ভেটেরিনারিয়ান ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী, ভাইস-চ্যান্সেলর, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU), ডা. মো. বয়জার রহমান, পরিচালক (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তর, ড. এফ এইচ আনসারি, গ্রুপ অ্যাডভাইজার, এসিআই পিএলসি।

আজ শুক্রবার ( ২ অক্টোবর) কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে-তে আয়োজিত অনুষ্ঠানে পোষা প্রাণীপ্রেমী, ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ খাতের পেশাজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সাফিউল আহাদ সরদার স্বপন, কনভেনর, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)। স্বাগত বক্তব্য দেন BASAVA-এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির, সভাপতিত্ব করেন BASAVA প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে এসিআই এনিমেল হেলথ কৃমিনাশক ওষুধ ‘Prazinex’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। পোষা প্রাণীর সুস্থতা নিশ্চিত করতে কৃমিনাশক একটি গুরুত্বপূর্ণ অংশ। এতদিন এ ধরনের অনেক পণ্যের জন্য আমাদের আমদানিনির্ভর হতে হয়েছে। সেই জায়গায় নতুন সম্ভাবনা তৈরি করছে ACI-এর কৃমিনাশক ওষুধ ‘Prazinex’। আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশেই তৈরি হচ্ছে এই কৃমিনাশক, যা পোষা প্রাণীর চিকিৎসা ও পরিচর্যায় দেশীয় উৎপাদন সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে জানায় কোম্পানিটি।

অনুষ্ঠানে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে এসিআই এনিমেল হেলথ-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আমজাদ হোসেন বলেন, একটি পোষা প্রাণীকে ভালো রাখা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজন সঠিক খাবার, পরিচ্ছন্নতা, নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ওষুধ। এই পূর্ণাঙ্গ প্রয়োজনকে সামনে রেখে ACI Animal Health নিয়ে এসেছে পোষা প্রাণীর জন্য Dry Food, grooming, Litter থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় মেডিসিন।

চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. এ. ছালেক বলেন, পোষা প্রাণী পালন শুধু দায়িত্ব নয়, এটি ভালোবাসা ও আবেগেরও একটি অংশ। সেই ভালোবাসা ও আবেগের যাত্রাকে আরও সহজ, সুন্দর ও নিশ্চিন্ত করতে দেশীয় সক্ষমতা ও মানসম্মত পণ্যের মাধ্যমে কাজ করে যাচ্ছে ACI Animal Health। ‘বাসাভা পেট সামিট’ শুধু একটি আয়োজন নয়, বাংলাদেশে পোষা প্রাণীর যত্ন ও সচেতনতার ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাওয়ার একটি নতুন পদক্ষেপ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, চিফ অ্যাডভাইজার, মেমোরি জাহান শিমু, মার্কেটিং ম্যানেজার (Pet Portfolio), এসিআই এনিমেল হেলথ। 

উল্লেখ্য, ACI Animal Health উক্ত আয়োজনের কো-পার্টনার হিসেবে কাজ করছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft