বরিশাল প্রতিনিধি:পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি বরিশাল সদরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনাব জুঁই দত্ত,ভেটেরিনারি সার্জন, জনাব ডা. কামরুন নাহার কলি এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, বরিশালের সদস্যরাও অংশগ্রহণ করেন। সবাই মিলে অফিস প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। এ সময় আগাছা ও অপ্রয়োজনীয় আবর্জনা অপসারণের পাশাপাশি অফিসের পরিবেশকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়।
কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে হাতে গ্লাভস পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন, কেউ আগাছা অপসারণ করছেন এবং কেউ পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। একই সঙ্গে অফিস প্রাঙ্গণে সবুজায়নের জন্য গাছের চারাও রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়।
এ ধরনের সম্মিলিত উদ্যোগ শুধু একটি কর্মস্থলকে পরিচ্ছন্ন রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরি করে। পাশাপাশি সরকারি দপ্তরের কর্মপরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।