Saturday, October 10, 2026
রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ উদযাপিত
09, Oct 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে আজ সকালে বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়, যা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিনস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর ডিনস কমপ্লেক্সে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আব্দুল আলিম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. কে. এম. মোজাফফর হোসেন, ডিন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গোলবার হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে বক্তব্য রাখেন রত্ন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, প্রতিষ্ঠাতা ডিন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহ মো. আব্দুর রউফ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ছাত্র সমিতির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মেহেদী এবং বিভাগের প্রফেসর ড. তৌফিক আনাম আজাদ।

একই সময়ে, বিশ্ব ডিম দিবস উপলক্ষে ডিভিএএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশাচালক, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে ১০০০ ডিম বিতরণ করা হয়। এছাড়াও কাজলা ও বিনোদপুর এলাকায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ডিম বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্সেস এসোসিয়েশন বাংলাদেশ শাখা ও বাংলাদেশ পোল্ট্রি  ইন্ড্রাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ডিম দিয়ে সহযোগিতা করে কাজী ফার্মস লিমিটেড। 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft