Monday, August 10, 2026

রাজধানীতে মান সম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং বাজার মনিটরিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

06, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

আশিষ তরফদার:১৫ জুন ২০২৬ সোমবার রাজধানীর খামারবাড়িস্থ আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস কর্তৃক আয়োজিত  মান সম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং বাজার মনিটরিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড.মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আহসানুল বাসার, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার(অব), কৃষিবিদ মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন,পরিকল্পনা ও মনিটরিং), বীজ প্রত্যয়ন এজেন্সী ,গাজীপুর। সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ গোলাম হাসান মজুমদার, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (ভারপ্রাপ্ত), বীজ প্রত্যয়ন এজেন্সী, আঞ্চলিক কার্যালয়,ঢাকা। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বীজের মান নিয়ন্ত্রণ করা গেলে দেশের বাহিরে বীজ রপ্তানির অনেক সুযোগ রয়েছে। এক্রিডেডেড ল্যাব সার্টিফিকেট প্রদান করা গেলে অনেক দেশেই বাংলাদের বীজ রপ্তানি করা সম্ভব। বীজ প্রত্যয়ন এজেন্সীতে এক্রিডেটেড ল্যাব স্থাপন করার পরিকল্পনা আছে বলে তিনি জানান। বীজের ট্যাগ নিয়ে কোন ধরনের অসাধুতা না করার জন্য কঠোর হুশিয়ারি দেন তিনি। বীজ ক্রয়ের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিযোগিতামূলক অংশগ্রহনের মাধ্যমে ভালো ফসল পাবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।  সেমিনারে বক্তারা বলেন জলবায়ু পরির্তনের প্রেক্ষাপটে উচ্চ ফলনশীল ও সহনশীল জাতের বীজ উৎপাদনের পাশাপাশি সঠিকভাবে বীজ সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন। একই সাথে বীজের বাজারে নকল নিম্ন মানের বীজ প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে। বক্তারা কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনুমোদিত প্রতিষ্ঠান ও নিবন্ধিত ডিলারের কাছ থেকে বীজ ক্রয় করলে প্রতারণার ঝুঁকি কমবে এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে। 

সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট , কৃষি তথ্য সার্ভিস সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বীজ ডিলার , কৃষক প্রতিনিধিসহ বীজ প্রত্যয়ন এজেন্সীর বিভিন্ন জেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft