Friday, September 18, 2026
রাজশাহী জেলার নিরাপদ খাদ্য উৎপাদনে স্মার্ট কৃষি উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ
17, Sep 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর আয়োজনে আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর কনফারেন্স রুমে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র-এর (এআইসিসি) সদস্য ও কৃষি উদ্যোক্তাদের নিয়ে "নিরাপদ খাদ্য উৎপাদনে স্মার্ট কৃষি উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক শিরোনামে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোছা: ফরিদা ইয়াছমিন। 

প্রধান অতিথি তিনি তার আলোচনায় বলেন, কৃষকের দোরগোড়ায় কৃষি তথ্য প্রযুক্তি পৌঁছে দিতে এ প্রশিক্ষণের আয়োজন। তিনি উপস্থিত প্রত্যেকে এ প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।

তিনি আরও বলেন বলেন, প্রশিক্ষণের বিষয়টি সময়োপযোগী বিষয়। তরুণদের উদ্দেশ্য বলেন, নতুন প্রযুক্তি নতুন তথ্য সহজে গ্রহণ করতে পারে তরুণরা। তরুণরাই কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এতে করে নিজের কর্মসংস্থান ও অন্যদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে করে সমাজ এগিয়ে যাবে এবং দেশের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষি তথ্য সার্ভিসের পরিচিতি, কৃষিকল সেন্টার ১৬১২৩ অন্যান্য কার্যক্রম তুলে এবং আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমসমূহের পরিচিতি ও ব্যবহার নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষণ বিষয়গুলো ছিল, কৃষি তথ্য ও প্রযুক্তি প্রচারে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ। ভালো বীজের বৈশিষ্ট্য ও বীজ শোধন প্রক্রিয়া; গম, আলু, সরিষা, আমন ধানের আধুনিক উচ্চফলনশীল জাত পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি। মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্টের গুরুত্ব, উৎপাদন কৌশল, সংরক্ষণ, ব্যবহার। নিরাপদ ফসল উৎপাদনে সঠিক বালাইনাশক ব্যবহারের কৌশল, সুষম সার ব্যবহারের গুরুত্ব, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কুফল ও সার ব্যবস্থাপনায় খামারী অ্যাপের উপকারিতা ও নিরাপদ ফসল উৎপাদনে GAP-এর ভূমিকা এবং মানদণ্ডসমূহ। এছাড়াও সমসাময়িক বিষয়ের কৃষকদের প্রশ্নের জবাব দেন প্রশিক্ষকগণ। প্রশিক্ষণ শেষে পরিবেশবান্ধব আম গাছের চারা, প্রশিক্ষণ সামগ্রী ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft