Wednesday, September 09, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের সেক্রেটারি প্রফেসর মো. জসিম উদ্দিনকে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
08, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ লাইভস্টক সোসাইটির উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের সেক্রেটারি প্রফেসর মো. জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাজীবী দল, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মিজানুর রহমান, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও মিসেস সেলিনা বেগম, জাহিদ, সোহাগ সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ লাইভস্টক সোসাইটি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকেও বিশেষ ধন্যবাদ জানায়, কারণ তাঁর সুদূরপ্রসারী উদ্যোগেই প্রফেসর জসিম উদ্দিনকে সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রফেসর মো. জসিম উদ্দিন পূর্বে রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। তাঁর সুশাসন ও পেশাদারিত্বের প্রতি আস্থা রেখেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটি মনে করে, প্রফেসর জসিম উদ্দিনের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অত্যন্ত মূল্যবান ভূমিকা রাখবে। পাশাপাশি তাঁর এই অভিজ্ঞতা রাজশাহী সিটি কর্পোরেশনকে দেশ-বিদেশের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে এবং শহরকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংগঠন আশাবাদ ব্যক্ত করে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমে প্রফেসর জসিম উদ্দিনের নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সংগঠনটি।

উল্লেখ্য, অনুষ্ঠানে রোটারিয়ান মো. মিজানুর রহমান, রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম এবং মিসেস সেলিনা বেগম তাঁদের বক্তব্যে প্রফেসর জসিম উদ্দিনের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তাঁর আগামী কার্যক্রমের প্রতি আস্থা ও শুভকামনা প্রকাশ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft