Monday, September 21, 2026
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
20, Sep 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:ব্লাড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। 'রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার' স্লোগানে অদ্য নগরীর শাহ মখদুম কলেজ হতে উদ্বোধন করা হয় মাসব্যাপি উক্ত কর্মসূচির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এধরণের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌ. জুনায়েদ আহমেদ, যুব ফোরামের সভাপতি রিয়াদ খান রাতুল ও সাধারণ সম্পাদক শ্রাবন্তী আক্তার সহ শীর্ষ নেতৃবৃন্দ, সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ, শাহ মখদুম কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার সুধীজন উপস্থিত ছিলেন। 

কর্মসূচির অংশ হিসেবে শাহ মখদুম কলেজ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এবং সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। সংগঠনটি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft