Monday, October 19, 2026
রবি মৌসুমে বগুড়া অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা প্রণয়নে কারিগরি সভা অনুষ্ঠিত
19, Oct 2026 | এগ্রিবিজ এন্ড টেক

গোলাম আরিফ:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের আয়োজনে ১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০ ঘটিকায় বগুড়ার বনানীস্থ হর্টিকালচার সেন্টারে রবি ২০২৬-২৭ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা প্রণয়নে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলপন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত সভার রেজুলেশন পাঠ করেন কৃষিবিদ মাসুদ আহমেদ, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, বগুড়া অঞ্চল। সভায় প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবিত লাগসই প্রযুক্তিসমূহ ও কার্যক্রম এবং বিগত মৌসুমে ফসল উৎপাদন লক্ষমাত্রা ও অর্জন উপস্থাপন করা হয়। 

এছাড়াও উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিসমূহ বাস্তবায়নে সকল দপ্তরের সাথে সমন্বয় সাধন; ভেজাল সার সনাক্তকরণ, সর্বাধিক গুরুত্ব দিয়ে মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাটি পরীক্ষার মাধ্যমে সার সুপারিশ প্রদান, বগুড়ায় জৈব সার পরীক্ষাগার স্থাপন, খামারী এ্যাপস ব্যবহার; রাসায়নিক সার ও বীজের মজুদ এবং সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং; ভোক্তা পর্যায়ে সার ও বীজের ন্যায্যমূল্য, নিরবচ্ছিন্ন সরবরাহ ও গুণগত মান নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ; মসলার পারিবারিক চাহিদা পূরণ,আমদানি নির্ভরতা কমাতে এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মসলার আধুনিক উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ; আবহাওয়া বিবেচনায় ধানের ক্ষেত্রে ব্রি ধান১০০ এর উপরে জাতের ব্যবহার বাড়ানো; কৃষিতে অর্জিত সাফল্য ও উদ্ভাবনী কার্যক্রম কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন সফলতার গল্প ও প্রামাণ্যচিত্র গণমাধ্যমে প্রচার, কৃষিকথা ম্যাগাজিনে নিয়মিত লেখা প্রেরণ এবং কৃষিকথার গ্রাহক সংখ্যা বৃদ্ধি; উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা অনুযায়ী রবি/২০২৬-২৭  মৌসুমে প্রধান প্রধান ফসল আবাদের লক্ষ্যমাত্রা, বীজের চাহিদা এবং উৎস ভিত্তিক সম্ভাব্য প্রাপ্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের জেলা ও অঞ্চল পর্যায়ের কর্মকর্তা,  এসসিএ, বিএডিসি (সার ও বীজ বিপনন), তুলা উন্নয়ন বোর্ড, ব্রি, বিনা, বিজেআরআই, বিএসআরআই, এসআরডিআই, মসলা গবেষণা কেন্দ্র, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বারটান, সীড এ্যাসোসিয়েশন, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক, কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft