Friday, August 28, 2026

রংপুর প্রাইভেট ভেটেরিনারিয়ান ডক্টরস এসোসিয়েশন ( RPVDA) এর নতুন ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

27, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল ২৬ আগস্ট,২০২৬ইং রংপুর আরকে রোডে অবস্থিত স্কাইলন হোটেলে রংপুর ডিভিসনে কর্মরত  ও প্রাইভেট প্রাকটিশনারদের সংগঠন রংপুর প্রাইভেট ভেটেরিনারিয়ান ডক্টরস এসোসিয়েশন ( RPVDA) এর  বহুল আকাংখিত  ম্যানেজিং কমিটির নির্বাচন অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। ডাক্তার মো: তাজুল ইসলামের নেতৃত্বে আহবায়ক কমিটি অত্যন্ত স্বচ্ছতার সাথে এ নির্বাচন ও গেট টুগেদার অনুষ্ঠান পরিচালনা করেন।

বিকাল ৫:০০ ঘটিকা হতে রাত ৯:২০ ঘটিকা পর্যন্ত অনষ্ঠিত ১৬০ জন রেজিস্ট্রার্ড ভেটেরিনারিয়ানদের এ সংগঠনে মোট ১২২ টি ভোট কাস্ট হয় যেখানে মোট ৭২ টি ভোট পেয়ে জনাব কৃষিবিদ ডা. মো: মাহমুদ হোসেন এজিএম ভিআইপি শাহাদাত পোল্ট্রি ফার্ম সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জনাব কৃষিবিদ ডা ফিরোজ ৫০ ভোট পান। যিনি সকলের সম্মতিক্রমে সহ সভাপতি নির্বাচিত হন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক ডা বাপ্পি, সেক্রেটারি ডা মিলকান কোষাধ্যক্ষ ডা জিম নির্বাচিত হন। সকল নির্বাচিত সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

সভাপতিসহ সকল নব নির্বাচিত কমিটি প্রাইভেট ভেটেরিনারিয়নদের কর্মপরিবেশ নিশ্চিত, পেশাগত সম্মান রক্ষার্থে নিরলস কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ নির্বাচনের মাধ্যমে মুলত ভেট ভ্রাতৃত্বের জয় হয়েছে। নির্বাচন শেষে সংগঠনের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft