Monday, September 28, 2026
রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের দ্বি-সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
27, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: দীর্ঘদিন পর ওপেন হার্ট সার্জারি থেকে সুস্থ হয়ে ফিরে, প্রেসিডেন্ট আলহাজ মো. রফিকুল ইসলাম রিপন সাহেব তার দরগাপাড়াস্থ বাসভবনে ক্লাবের দ্বি-সাপ্তাহিক সভায় সভাপতিত্ব করেন। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭:০০ টায় শুরু হওয়া এ সভায় ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পাদক ড. মো. গোলাম মাওলা পূর্ব সভার সিদ্ধান্তসমূহ পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক প্রকল্প
সম্প্রতি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৯০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ১৩ জনের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে রোটারিয়ান ড. সাবরিনা আনাম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন এবং নাগরিকদের সচেতন করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রোটারিয়ান মো. মোস্তাফিজুর রহমান রিলাজ ড. আনামের প্রস্তাবকে সমর্থন করেন।

মাদক ও মোবাইল আসক্তি: নতুন প্রজন্মের প্রতি হুমকি
রোটারিয়ান আবুল বাসার পল্টু আমাদের শিশু ও শিক্ষার্থীদের মধ্যে মাদক ও মোবাইল আসক্তির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ৩৭% পর্যন্ত কিশোর-কিশোরীর মধ্যে মোবাইল আসক্তির লক্ষণ পরিলক্ষিত হয় । ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সম্প্রতি ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

পিপি রোটারিয়ান শিউলি হাসান সাম্প্রতিক সংবাদপত্রে প্রকাশিত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়টি উল্লেখ করেন এবং এ বিষয়ে ক্লাবের ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন সদস্যের অংশগ্রহণ
নতুন সদস্য মো. আকবর আলী খান তার স্বেচ্ছাসেবামূলক সম্পৃক্ততা এবং রোটারিতে যোগদানের আহ্বানের কথা শেয়ার করেন। সভায় আরও ২ জন সম্ভাব্য নতুন সদস্য উপস্থিত ছিলেন, যারা ক্লাবের কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

ফ্যামিলি নাইট ও বার্সেলোনা কনভেনশন
রোটারিয়ান মাহবুবুর রহমান ফ্যামিলি নাইট এবং বার্সেলোনা রোটারি কনভেনশন নিয়ে আলোচনা করেন। আগামী ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, তেরখাদিয়াস্থ ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে রাজশাহীর ৪টি রোটারি ক্লাবের উদ্যোগে ফ্যামিলি নাইট উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি সদস্যের চাঁদা ৭০০/- টাকা ধার্য করা হয়। এছাড়া ২৬-৩০ জুন বার্সেলোনায় অনুষ্ঠিতব্য রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয় ।

কেন আমরা রোটারিয়ান
পিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, ডেপুটি কো-অর্ডিনেটর, রোটারি পাবলিক ইমেজ, রোটারির চার-উপাদান পরীক্ষা (4-Way Test) উল্লেখ করে বলেন "আমরা কেন রোটারিয়ান এবং কেন স্বেচ্ছাসেবামূলক কাজ করি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের সেবা ও মানবিক মূল্যবোধের চর্চায়।"

রোটারির ৭ ফোকাস এরিয়া ও জাতিসংঘ সম্পর্ক
আইপিপি রোটারিয়ান মো. মিজানুর রহমান রোটারির ৭টি ফোকাস এরিয়া এবং রোটারি ও জাতিসংঘের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, রোটারি ইন্টারন্যাশনাল জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে শান্তি, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

ক্লাব ভিজিট ও ইনস্টলেশন
আগামী ১৬ অক্টোবর ২০২৬ তারিখে ক্লাব ভিজিটের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ডিসেম্বর মাসের ৩য় সপ্তাহে সুবিধাজনক সময়ে ক্লাবের ইনস্টলেশন অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

সভার শেষে প্রেসিডেন্ট মহোদয় সকলের মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। ফার্স্ট লেডি কর্তৃক আপ্যায়নের ব্যবস্থার জন্য সকল সদস্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft