Monday, October 05, 2026
সার্চ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু'
04, Oct 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:সামাজিক উন্নয়নমূলক বেসরকারি প্রতিষ্ঠান সার্চ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন করা হচ্ছে। বৃক্ষ রোপন-২০২৬ এর অংশ হিসেবে পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয়কে মোকাবেলার জন্য চলতি মৌসুমে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের সাজিয়ারা গ্রামে ও যশোর জেলার মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের হরিনা গ্রামের নারী ও শিশুদের মাঝে আজ রবিবার (৪ অক্টোবর) বিভিন্ন ধরনের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 

বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন সার্চ, ফাউন্ডেশনের কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম ও ডিপ্লোমা কৃষিবিদ সুকুমার বিশ্বাস। 

কৃষিবিদ মনিরুল বলেন, বৃক্ষের চারা বিতরণের পাশাপাশি উপকূলীয় উপজেলা সমুহে ধানের পোকা ও  রোগ ব্যবস্থাপনার ওপর কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft