Monday, October 12, 2026
সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
11, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম , ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।  মতবিনিময়কালে

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকের উৎপাদিত সোনালী ফসল দ্রুত বাজারজাতকরণের জন্য উন্নত সড়ক নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পণ্য পরিবহন সহজ ও নিরাপদ হলে দেশের খাদ্য নিরাপত্তাও জোরদার হবে। বর্তমান সরকার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোর উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে সরাসরি কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতে কাজ করছে।

পাশাপাশি জলবায়ু সহনশীল এবং টেকসই পরিবহন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে কৃষি অঞ্চলের সাথে বাণিজ্যিক কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলমান রয়েছে।সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদানের   বিষয়ে আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft