Thursday, September 17, 2026
শেকৃবির ২য় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি ২০২৭
17, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শেকৃবি প্রশাসন রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ এ তথ্য জানান।

উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের জন্য সদয় সম্মতি জানিয়েছেন। তাঁর সম্মতিক্রমেই আগামী ৬ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উপাচার্য সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি হবে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন। ফলে দীর্ঘদিন পর সমাবর্তনের ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft