Tuesday, September 29, 2026
শেকৃবির প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
28, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

ক্যাম্পাস ডেস্ক:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার-কে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি চার (৪) বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।  

প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষক। শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft