এগ্রিলাইফ২৪ ডটকম:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুগ্ধ উৎপাদন ব্যবস্থায় হিট স্ট্রেস নিরীক্ষণ, স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে এস্ট্রাস শনাক্তকরণ এবং আল্ট্রাসনোগ্রাফির সাহায্যে প্রাথমিক পর্যায়ে গর্ভধারণ নির্ণয় বিষয়ক গবেষণা প্রকল্পের‘On Spot Research Review’ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের Sher-e-Bangla Agricultural University Research Szstem (SAURES)--এর আয়োজনে এবংStandard Chartered Bank--এর সৌজন্যে রাজধানীর কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অবস্থিত Popular Agro and Dairy Farm-এ এই গবেষণা পর্যালোচনা অনুষ্ঠিত হয়। পর্যালোচনাধীন গবেষণা প্রকল্পের শিরোনাম "Heat Stress and Accurate Estrus Detection through an Automated IoT-Based Temperature Sensor Module and Early Pregnancy Diagnosis Using Ultrasonography for Sustainable Dairy Production."
গবেষণা পর্যালোচনায় রিভিউয়ার হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল বাশার এবং ভেটেরিনারি ও প্রাণিসম্পদ অনুষদের (FASVM) ডিন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
অন স্পট গবেষণা কার্যক্রমের পরিকল্পনাকারী হিসেবে দায়িত্ব পালন করেন SAURES-এর পরিচালক প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান। গবেষণা প্রকল্পের প্রধান গবেষক (PI) হিসেবে রয়েছেন ড. মোঃ রাশেদুল ইসলাম, ডিপার্টমেন্ট অব SUTH এবং সহ-গবেষক (Co-PI) হিসেবে রয়েছেন ড. মাহফুজুল ইসলাম, ডিপার্টমেন্ট অব MIPA। গবেষণাটিতে আধুনিক IoT-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে গবাদিপশুর হিট স্ট্রেস পর্যবেক্ষণ ও এস্ট্রাস শনাক্তকরণের পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে গর্ভধারণ নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে টেকসই দুগ্ধ উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর, লাভজনক ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণা খামার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন, প্রজনন ব্যবস্থাপনার উন্নতি এবং প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। এ সময় জানানো হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও কার্যকর, বাস্তবমুখী ও ফলপ্রসূ করতে ভবিষ্যতেও এ ধরনের ‘On Spot Research Review’ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।