Tuesday, September 15, 2026
শেকৃবিতে ‘ইকুইনক্স’ ভিডিওগ্রাফি প্রতিযোগিতা ও ‘বহ্নিশিখা’ নাটকের সমাপনী অনুষ্ঠিত
14, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি:রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ম্যাজেন্ডা প্রকল্পের উদ্যোগে জাতীয় ভিডিওগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিলেন শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি ও কিষাণ থিয়েটার। 

রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৮টি শিক্ষার্থী দলের মধ্য থেকে বিজয়ী সেরা ৩টি দলকে মোট ৫০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ী দল পায় ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দল পায় ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী দল পায় ১০ হাজার টাকা।

বিজয়ী দলের শিক্ষার্থী জারিফুল ইসলাম জিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা চেষ্টা করেছি সমাজে প্রচলিত কিছু ধারণাকে প্রশ্ন করতে। আমাদের তুলে ধরা গল্পের যে স্বীকৃতি আমরা পেয়েছি তা ভবিষ্যতে আমাদের আরও ভালো গল্প বলের অনুপ্রেরণা দেবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি গবেষণা সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান এবং পরিচালনায় ছিলেন  শেকৃবি প্রজেক্ট টিমের সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।

শেকৃবি গবেষণা সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামানের  সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যাজেন্ডা শেকৃবি প্রজেক্টের সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি ছাত্র পরিচালক অধ্যাপক আশাবুল হক। প্রতিযোগিতায় জেন্ডার ইকুয়ালিটির ওপর ভিত্তি করে নির্মিত ২৭টি ভিডিওর প্রশংসা করে তিনি বলেন, নারী-পুরুষ বিভেদ ভুলে সবাইকে একত্রে কাজ করতে হবে। একটি হাত কর্মক্ষম আর অন্যটি নিষ্ক্রিয় থাকলে প্রগতি সম্ভব নয়; দুই হাতকে সমানভাবে কাজে লাগিয়েই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। তিনি বলেন, পুরুষ বা নারী হিসেবে নয়, সমাজ ও শিক্ষাঙ্গনে সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। শেকৃবিতে সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কমিটিতে নারী শিক্ষক-কর্মকর্তাদের বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিডিওগ্রাফির ফ্রেমে শিক্ষার্থীরা যেভাবে লিঙ্গ বৈষম্যের বিষয়গুলো ফুটিয়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়।

পরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন কৃষাণ থিয়েটারের নিজস্ব রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক 'বহ্নিশিখা'। শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উদ্দীপনাময় আবহে সমাপ্ত হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft