Wednesday, November 18, 2026
শেকৃবিতে ‘ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত
16, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি:আজ রোববার (১৬ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এএসভিএম) আয়োজনে ‘ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫’ বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের ২য় তলায় কমিউনিটি হল-২ এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, “তোমরা দীর্ঘ সাড়ে চার বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার সঙ্গে ডিগ্রি সম্পন্ন করার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছ। এ জন্য তোমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ থেকে তোমরা ইন্টার্নশিপ কার্যক্রমে পদার্পণ করতে যাচছ। আমি অত্যন্ত আনন্দিত যে, এ ব্যাচের ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬২ জন জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপালে ইন্টার্নশিপ করার সুযোগ পাচেছ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের ইন্টার্নশিপ কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ, ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।” তিনি আরও বলেন, “তোমাদের জন্য আনন্দের সংবাদ হলো, এ ব্যাচ থেকেই প্রথমবারের মতো মুভমেন্ট ভাতা চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম আরও সহজ ও সুন্দর হবে।”

অনুষ্ঠানে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই পিএলসির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মোঃ আমজাদ হোসেন এবং রেনাটা পিএলসির এনিম্যাল হেলথ ডিভিশনের মার্কেটিং ম্যানেজার ড. হিমেল চাকমা। অনুষ্ঠানে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন এএসভিএম অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজেদা সুলতানা ও সহযোগী অধ্যাপক ড. মোঃ আফতাবুজ্জামান।

অনুষ্ঠানটিতে লিড স্পন্সর হিসেবে সহযোগিতা করে রেনাটা পিএলসি এবং কো-স্পন্সর হিসেবে ছিল এসিআই পিএলসি। বক্তারা তাঁদের বক্তব্যে ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরে বলেন, ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের তাত্তি¡ক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন (এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট) অধ্যাপক মোঃ জাকির হোসেন, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পরিচালক (সাউরেস) ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিচালক (আইসিটি) অধ্যাপক ড. জামিলুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft