Tuesday, October 27, 2026
শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকীতে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলি
26, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি: অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী, কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত ও বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

আজ সোমবার (২৬ অঅক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বাসযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসংলগ্ন শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মুহাম্মদ মাহবুবুল ইসলাম, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর তৎকালীন ইস্ট বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট হিসেবে পরিচিতি লাভ করে এবং ২০০১ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষির উন্নয়নে তাঁর অবদান আজও এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

এদিকে, শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উভয় মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft