Sunday, August 30, 2026

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘Equipment Calibration বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

26, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

ক্যাম্পাস ডেস্ক:গতকাল বুধবার দুপুর ২.৩০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘Training on Equipment Calibration শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে ২৩, ২৪ ও ২৫ আগস্ট তিনদিনব্যাপী এ প্রশিক্ষণের যৌথভাবে আয়োজন করে Association of Testing Laboratories, Bangladesh (ATLB) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। ATLB এর সভাপতি জনাব আহসান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় কোষাধ্যক্ষ প্রফেসর আবুল বাশার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Association of Testing Laboratories, Bangladesh (ATLB)-এর সহসভাপতি কৃষিবিদ জনাব আবু জাফর আনসারী এবং প্রশিক্ষক বিএসটিআই (BSTI)-এর সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার জনাব জয়দুল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার ব্যবস্থাপনা ও নির্ভরযোগ্য পরীক্ষার ফলাফল নিশ্চিত করতে যন্ত্রপাতির যথাযথ ক্যালিব্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে এ রকম আয়োজনে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে পরীক্ষাগারের যন্ত্রপাতির ক্যালিব্রেশন, পরিমাপের নির্ভুলতা, মাননিয়ন্ত্রণ, ক্যালিব্রেশন পদ্ধতি, ট্রেসেবিলিটি এবং ISO/IEC 17025:2017-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা এ ধরনের সময়োপযোগী ও পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজনের জন্য ATLB এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, দেশের পরীক্ষাগারগুলোর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে সচেতনতা তৈরি এবং দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ATLB ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের এ ধরনের যৌথ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft