সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) একাডেমিক কাউন্সিলের ৪৯ তম সভায় ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২জন নতুন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন । তন্মধ্যে সর্বাধিক ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতা জুল ইসলাম।
আজ ২৫ আগস্ট (মঙ্গলবার)বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ১৪৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত দুইজন সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী কার্যক্রমে গতিশীলতা আনবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এদিকে ২জন শিক্ষক প্রতিনিধি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।