Friday, October 02, 2026
সিকৃবি'র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে শেকৃবির কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের ফুলেল শুভেচ্ছা
01, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাঁর নিজ বিভাগ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম, অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবিরসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নতুন দায়িত্ব গ্রহণে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মময় ভবিষ্যৎ কামনা করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft