Sunday, September 06, 2026
সিকৃবিতে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
05, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর স্বপ্নদ্রষ্টা সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালন করা হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর( শনিবার) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, এম সাইফুর রহমান হলেন বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি ও আধুনিক অর্থনৈতিক সংস্কারের মূল প্রবর্তক। তিনি নব্বইয়ের দশকে দেশের তৎকালীন বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমির ধারা ভেঙে মুক্তবাজার অর্থনীতির সূচনা করেন। দেশের গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা করে তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রাথমিক কাজ ও ভিত্তি স্থাপন করেছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতিতে গতিশীলতা আনয়ন করেন তিনি । ভেঙে পড়া বেহাল অর্থনৈতিক অবস্থা থেকে বাংলাদেশকে গড়ে তোলেন তৃতীয় বিশ্বের এক আধুনিক উদীয়মান ইমার্জিন টাইগারের দেশ হিসেবে। দেশের অর্থনীতির বুনিয়াদ গড়ে তোলার কারিগর এম. সাইফুর রহমানকে এ কারণেই জাতি শ্রদ্ধার সাথে সর্বদা স্মরণ করে । 

মিলাদ ও দোয়া মাহফিলে এম সাইফুর রহমানসহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের বরপুত্র তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক,কর্মকর্তা - কর্মচারী ও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft