Monday, September 21, 2026
সিকৃবিতে' উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া' শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত
20, Sep 2026 | এগ্রিবিজ এন্ড টেক

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) "আন্ডারস্টেন্ডিং প্লান্ট স্ট্রেস রেসপন্স: এ জার্নি ফ্রম ফেনোটাইপ টু সেল বায়োলজি" শীর্ষক সেমিনার ২০ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট বায়ো সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আবিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম, বহিরাঙ্গন কার্যক্রমের  পরিচালক প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান। সেশন চেয়ারের দায়িত্ব পালন করেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. ফখরুল ইসলাম মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের প্রফেসর ড. দিলারা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান অর্জন বর্তমান কৃষি গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তন, খরা, লবণাক্ততা, অতিরিক্ত তাপমাত্রা ও অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জের কারণে কৃষি উৎপাদন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় উদ্ভিদের শারীরবৃত্তীয় ও কোষীয় প্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা থাকা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফেনোটাইপ থেকে শুরু করে কোষের অভ্যন্তরীণ কার্যক্রম পর্যন্ত প্রতিটি স্তরের গবেষণা আমাদের উদ্ভিদের অভিযোজন ক্ষমতা ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার প্রক্রিয়া বুঝতে সহায়তা করে। আধুনিক কৃষিকে আরও টেকসই ও উৎপাদনশীল করতে এ ধরনের মৌলিক ও প্রয়োগভিত্তিক গবেষণার সমন্বয় অপরিহার্য।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, সেমিনারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা, নতুন বৈজ্ঞানিক ধারণা এবং উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া নিয়ে সাম্প্রতিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। গবেষণাভিত্তিক শিক্ষা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft