Monday, November 23, 2026
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সি.এস.আই. সি.)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
22, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সি.এস.আই. সি.) মধ্যে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর হয়েছে। আজ ২২ নভেম্বর (রবিবার) জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার এর সভাপতিত্বে প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্মারকে সিকৃবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুজ্জামান এবং (সি.এস.আই. সি.)-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির আন্তর্জাতিক বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ইসাবেল মারিয়া মার্টিনেজ সিয়েরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শাহ জাহান মজুমদার, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সি.এস.আই. সি.)-এর সাবেক পরিচালক ও সিনিউর সায়েন্টিস্ট প্রফেসর ড. হুলিয়ান ব্লাসকো, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের রয়েছে মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী। তাঁদের গবেষণার সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করার জন্য এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মতো একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের পারস্পরিক জ্ঞান বিনিময়, গবেষণার অভিজ্ঞতা ভাগাভাগি এবং নতুন গবেষণার সুযোগ তৈরিতে সহায়ক হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। এর ফলে গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ খাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft