এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আয়োজনে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, সিলেট অঞ্চল, সিলেটের সম্মেলন কক্ষে অত্র অঞ্চলে কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের অবসর ও পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।
বিদায়ী অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট, কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ, কৃষিবিদ ড. মোছাঃ কোহিনুর বেগম, উপাধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট,কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট, কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার।