Friday, September 25, 2026
“সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
24, Sep 2026 | এগ্রিবিজ এন্ড টেক

মো. জুলফিকার আলী:কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে  ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্বখাতের আওতায় “সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিয়ানীবাজার, সিলেটের কৃষক প্রশিক্ষণ হলরুমে ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি: তারিখে  অনুষ্ঠিত হয়।  

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেটের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশররফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে।  কৃষকরা যদি কৃষির নতুন প্রযুক্তি গ্রহণ করে তাহলে সিলেট অঞ্চলের কৃষি আরও এগিয়ে যাবে। কৃষণীদের উদ্দেশ্যে  তিনি বলেন- বসতবাড়ির আশপাশের খালি জায়গায় ফল ও সবজির আবাদ করতে হবে, এতে পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। 

প্রশিক্ষক হিসেবে  প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন-বিয়ানীবাজারের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সাজেদুর রহমান; কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার; মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,সিলেটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ দীপ্ত চক্রবর্তী।

প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল কৃষি তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপসের ব্যবহার ,কৃষি উৎপাদন বৃদ্ধিতে ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তিসমূহ, ফসলের সুরক্ষায় আধুনিক সেচ, সার ও মাটি ব্যবস্থাপনার প্রযুক্তিসমূহ, ফসলের উৎপাদন বৃদ্ধিতে আমন ধানের প্রধান প্রধান রোগ ও পরিচিতি এবং দমন ব্যবস্থাপনা। 

উক্ত প্রশিক্ষণে বিয়ানীবাজার উপজেলার  বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষি উদ্যোক্তা/ বীজ ডিলার/ প্রগতিশীল  কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft