এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের অর্থায়নে "কৃষি যান্ত্রিকীকরণ " শীর্ষক কর্মশালা সিলেট এর অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর ২০২৬, তারিখে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ কেয়ার বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মঈন উদ্দিন আহমেদ; কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের আঞ্চলিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে হাওড় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও কৃষি যান্ত্রিকীকরণকে জোরদার করতেই এই নেটওয়ার্কিং বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধিসহ, কৃষকদের জন্য ৭০% ভর্তুকিতে যন্ত্র বিতরণ এবং হাওড় অঞ্চলের উপযোগী যন্ত্রের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
উক্ত কর্মশালায় সিলেট ও মৌলভীবাজর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রশিক্ষণ অফিসার, উপজেলা কৃষি অফিসার, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী, উপসহকারী কৃষি কর্মকর্ত, কৃষি উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং কেয়ার বাংলাদেশের মনোনীত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।