Wednesday, September 09, 2026
সিলেটের বিয়ানীবাজারে "কৃষিতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার" শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
08, Sep 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার  উপজেলা কৃষি অফিস, বিয়ানীবাজার,সিলেট এর আয়োজনে "আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার" শীর্ষক প্রশিক্ষণ   উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে  অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক  কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।

প্রশিক্ষণে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে হলে অল্প জায়গায় সঠিক শস্যবিন্যাসের মাধ্যমে অধিক ফসল ফলাতে হবে। এজন্যই আধুনিক প্রযুক্তি, ফসলের  জাত ও কৃষি যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত  করতে হবে। যেকোন কৃষি বিষয়ক তথ্যের জন্য কৃষি অফিসে যোগাযোগের আহ্বান জানান তিনি। 

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে  আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট  এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ দেবল সরকার, উপজেলা কৃষি অফিসার মো: সাজেদুর রহমান। উক্ত অনুষ্ঠানে এআইএস, সিলেট কর্তৃক উপস্থিত কৃষকদের মাঝে কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং সকল কৃষককে কৃষি বিষয়ক লিফলেট, চাবির রিং প্রদান করা হয়। কৃষি তথ্য ও প্রযুক্তি ও নতুন নতুন কৃষি উদ্ভাবন সম্পর্কে আপডেট জানতে  প্রশিক্ষণে অংশগ্রহনকারী কৃষকদেরকে কৃষিকথার গ্রাহক হতে আহ্বান করা হয় এবং উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রদর্শনের জন্য কৃষি তথ্য সার্ভিস এর সেবাসমূহ ও কৃষকথার গ্রাহক হতে করণীয় বিষয়ক ফেস্টুন প্রদান করা হয়। 

প্রশিক্ষণে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন  ইউনিয়নের ৬০জন কৃষক-কিষাণী অংশ নেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft