এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোলাপগঞ্জ, সিলেট এর আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে Flood Reconstruction Emergency Assistance Project (FREAP) এর আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ৩০ সেপ্টেম্বর,২০২৬ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর উপপরিচালক কৃষিবিদ মোঃ শামসুজ্জামান।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন- গোলাপগঞ্জ এর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাশরেফুল আলম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাকিল আহমেদ। প্রশিক্ষণে বাড়ির আঙিনায় শাক-সবজি ও ফল চাষের আধুনিক প্রযুক্তি, জৈব সার ব্যবহার, পোকা দমন এবং পুষ্টি বাগান স্থাপনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
উক্ত প্রশিক্ষণে কৃষি তথ্য সার্ভিসের নির্মিত কৃষি বিষয়ক চলচিত্র, কৃষক কার্ডভুক্ত উপকারভোগী কৃষক ও কৃষক কার্ডের ১০ সেবাসমূহ প্রদর্শন হয়েছে। ভিডিও উপস্থাপনা করেন-মো. জুলফিকার আলী, এআইসিও এবং সহযোগিতায়: শওকত আজিজ।
উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে কৃষি বিষয়ক লিফলেট/ ফোল্ডার এবং ফেসবুক পেজের QR Code ও কৃষি কল সেন্টার-১৬১২৩ লেখা সংবলিত চাবির রিং বিতরণ করা হয়েছে। ফেসবুক পেজের স্ক্যান করে লাইক, শেয়ার করার জন্য এবং কৃষিকথা গ্রাহক হওয়ার জন্য অনুরোধ করা হয়।
উক্ত প্রশিক্ষণে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীগণ অংশগ্রহণ করেন।