Wednesday, August 26, 2026

সিলেটের কৃষি সম্প্রসারণ: বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

25, Aug 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ  মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৩.০০টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর আয়োজনে  সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সভাপতিত্ব করেন- সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  আবদুল্লাহ আল মামুন।

সভায় মন্ত্রী বলেন - সিলেটের কৃষি ক্ষেত্রে বিশাল সম্ভাবনা লুকায়িত আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোলে সিলেটের কৃষি হবে সমৃদ্ধ ও বাণিজ্যিক কৃষি। মাটির ধরণের উপর  ভিত্তি করে ম্যাপিং করার মাধ্যমে  স্থানভেদে নির্দিষ্ট ফসল উৎপাদনের উপর গুরুত্ব দেন তিনি।  

সিলেটের কৃষিতে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল বিষয়ক উপস্থাপনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান।  

মতবিনিময় সভায়  সিলেট জেলার বিভিন্ন আসনের সম্মানীত সংসদ সদস্যবৃন্দ, সিলেট মহানগরের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সিলেট জেলার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft