Tuesday, November 24, 2026
সিভাসু’র আন্ত:সেশন ফুটবলের শিরোপা ঘরে তুলল মাস্টার্স
24, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিভাসু প্রতিনিধি:উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে জয় তুলে নিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আন্ত:সেশন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করেছে মাস্টার্স। ২৩ নভেম্বর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে তারা ৩০তম ব্যাচ-কে ৭-২ গোলে পরাজিত করে।   

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় ৩০তম ব্যাচ। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নির্ধারিত সময় শেষে ৭-২ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্টার্সের খেয়োয়াড়রা।    

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়নস ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। এসময় পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (শারীরিক শিক্ষা) মো: মজিবুর রহমান, সিভাসু অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।      

অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মাস্টার্সের মো: শাহীন আলম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মাস্টার্সের মো: মেহেদী হাসান। আর ৫টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন মাস্টার্সের মো: রবিউল ইসলাম রাব্বি। 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্ত:সেশন ফুটবল প্রতিযোগিতায় মোট ৬টি টিম অংশগ্রহণ করে।   

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft