Tuesday, October 06, 2026
সিভাসু’র ডিভিএম শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ
05, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিভাসু প্রতিনিধি:চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স (ডাক্তারি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার এই কিটবক্স বিতরণ করা হয়।    

সকাল সোয়া ১০টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের সেলস ম্যানেজার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. আজিজুন্নেছা। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিভিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড .মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, বিশ্বব্যাপী ভেটেরিনারি সায়েন্সের দ্রুত প্রসার ঘটছে এবং ভেটেরিনারিয়ানদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে তোমাদের ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগানোর জন্য নিজেকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, আজকে তোমাদের যেসব ডাক্তারি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। কারণ, এখন শেখার সময়। দক্ষতা অর্জনের সময়। টাকার পেছনে না ছুটে নিজেকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে। তাহলে একদিন টাকা তোমাদের পেছনে ছুটবে। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft