Thursday, September 24, 2026
সিভাসু’র নতুন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
22, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

ক্যাম্পাস প্রতিনিধি:চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।  

২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিভাসু’র নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

সিভাসু’র উপাচার্য হিসেবে যোগদানের পর প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী আজ মঙ্গলবার সকাল থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি সর্বশেষ সিভাসু’র উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া, তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য এবং সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।  

প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি এবং দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন। 

প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী ২০০৩ সালে এই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৩ বছর যাবৎ তিনি শিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।

উপাচার্য পদে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft