এগ্রিলাইফ২৪ ডটকম:American International University-Bangladesh (AIUB)-এর অডিটোরিয়ামে ১৩ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত 3rd One Health Youth Symposium Bangladesh 2026-এ “Careers Shaping Livestock Future” শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন ACI Animal Health-এর Deputy Executive Director ডা. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল “From Farm to Future: Youth Innovations for One Health in Bangladesh”।
তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশ্যে ডা. আমজাদ হোসেন বলেন, ভবিষ্যতের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য খাত প্রযুক্তিনির্ভর হবে। Artificial Intelligence, precision farming, biotechnology, rapid diagnostics এবং data-driven disease surveillance আগামী দিনের পেশাগত বাস্তবতা নির্ধারণ করবে। তাই শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ সক্ষমতা, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা, সততা এবং আন্তঃবিষয়ক নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে ডা. আমজাদ হোসেন বলেন, বর্তমান বিশ্বে মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য এবং পরিবেশগত স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একটি সুস্থ প্রাণী নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করে, আবার প্রাণীর রোগ, অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার এবং পরিবেশ দূষণ সরাসরি জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই One Health ধারণা বাস্তবায়নে চিকিৎসক, ভেটেরিনারিয়ান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পরিবেশবিদ, গবেষক, কৃষক, শিল্পখাত ও নীতিনির্ধারকদের সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
তিনি বাংলাদেশের দ্রুত বিকাশমান প্রাণিসম্পদ ও পোলট্রি খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের কোটি কোটি মানুষের জীবিকা, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতি এই খাতের ওপর নির্ভরশীল। তবে একই সঙ্গে জুনোটিক রোগ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)-এর মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
তিনি তরুণদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন আজীবন শেখার মানসিকতা বজায় রাখা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিকে ইতিবাচকভাবে গ্রহণ, পেশাগত সততা রক্ষা এবং নিজ নিজ বিষয়ের বাইরে সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “Innovation শুরু হয় একটি সাধারণ প্রশ্ন থেকে এই কাজটি কি আরও ভালোভাবে করা যায়?” তরুণ গবেষক, ভেটেরিনারিয়ান, জনস্বাস্থ্যকর্মী কিংবা উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাই ভবিষ্যতের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি উপস্থিত তরুণদের উদ্দেশ্যে “Be Curious, Be Collaborative and Be Responsible” বার্তা প্রদান করেন এবং একটি Healthy Animal, Healthy People, Healthy Environment ও Healthy Bangladesh গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Prof. Dr. Masuma Habib, PhD, সদস্য, University Grants Commission (UGC)। সভাপতিত্ব করেন Prof. Dr. Saiful Islam, Vice Chancellor, AIUB এবং সহ-সভাপতিত্ব করেন Prof. Dr. Md. Abdur Rahman, Pro Vice Chancellor, AIUB।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আমজাদ হোসেন, Deputy Executive Director, ACI Animal Health; Mohammed Ziaur Rahman, Senior Scientist, ICDDR,B; Md. Elias Mahmud, Deputy Director, Department of Environment; Dr. Mohammad Rafiqul Islam, Member Director (Routine Charge), Livestock, BARC সহ আরো অনেকে বক্তব্য রাখেন।