Tuesday, August 11, 2026

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ৩ বিশিষ্ট কৃষি বিজ্ঞানীকে কৃষিবিদ সাংস্কৃতিক সংস্থার সংবর্ধনা

11, Aug 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম: গবেষণা, প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ অর্জন করায় ৩ বিশিষ্ট কৃষি বিজ্ঞানীকে সংবর্ধনা দিয়েছে কৃষিবিদ সাংস্কৃতিক সংস্থা।

গত সোমবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁদের এ সম্মাননা জানানো হয়।

‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্ত যে ৩ কৃতী কৃষি বিজ্ঞানীকে সংবর্ধনা দেওয়া হয়, তারা হলেন: প্রফেসর ড. জহুরুল করিম' অধ্যাপক ড. এম এ রহিম ও ড. মোহাম্মদ আব্দুল বাকী।

সংবর্ধিত অতিথিদের হাতে ফুলের তোড়া, উত্তরীয় ও বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি খাতের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে ড. জহুরুল করিম বলেন, “কৃষির টেকসই উন্নয়নে নতুন প্রজন্মের বিজ্ঞানী তৈরি করতে হবে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।” এছাড়া অধ্যাপক ড. এম এ রহিম ও ড. মোহাম্মদ আব্দুল বাকী তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।

এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার বলেন, “২০২৬ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কৃষির ঘরে আসা পুরো কৃষিবিদ সমাজের জন্য পরম গৌরব ও আনন্দের। এটি তরুণ গবেষকদের অনুপ্রাণিত করছে।”

অনুষ্ঠানে পূর্বে জাতীয় সম্মাননা প্রাপ্ত আরও ৪ জন গুণী ব্যক্তিত্ব আব্দুল মজিদ (স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত),মৃন্ময় গুহ নিয়োগী (স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত), ড. এম এ মজিদ (একুশে পদকপ্রাপ্ত) ও জাহাঙ্গীর আলম খান (একুশে পদকপ্রাপ্ত) বিশেষ সংবর্ধনা জানানো হয়।

আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক -সালাহউদ্‌ দীন আহমেদ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজনটি আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এদেশের কৃষির অগ্রযাত্রাকে উদযাপন করার উৎসব। আমাদের সংবর্ধিত বিজ্ঞানীত্রয়ের অবদান অতুলনীয়।”

অনুষ্ঠানের সভাপতি আশরাফুল ইসলাম রাঙ্গা ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আমরা সবসময় গুণীদের সম্মান জানাতে ভালোবাসি। এই রাষ্ট্রীয় স্বীকৃতি তরুণদের উদ্বুদ্ধ করবে।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মাসুম (চেয়ারম্যান, সুপ্রিম সিড লিমিটেড), মো. আহসানুজ্জামান (ডিরেক্টর, স্পেক্ট্রা হেক্সা ফিডস), কৃষিবিদ আব্দুর রহিম (মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) সহ আরো অনেক গুণী কৃষিবিদ।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সিরাজুর রহমান, হিরন্ময় বিশ্বাস এবং পলিশ্রী প্রামানিক সহ সর্বস্তরের শুভানুধ্যায়ী ও অতিথিগণ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মনোজ্ঞ অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft