সাবরিনা আফরোজ: টাংগাইলের দেলদুয়ার উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও সার দেয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন এই সরকারি সহায়তা। দেলদুয়ার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন টাংগাইল -৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য মো: রবিউল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার,দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান প্রমুখ।
এ কর্মসূচির আওতায় দেলদুয়ার উপজেলার ৬ হাজার বিঘা জমিতে তেল জাতীয় শস্য সরিষা আবাদের জন্য ৬ হাজার কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার দেয়া হবে। এছাড়া ডালজাতীয় শস্য খেসারি ফসলের আবাদ বৃদ্ধি কল্পে ৫০ বিঘা জমিতে চাষ করার জন্য ৫০ জন কৃষককে ৮ কেজি খেসারি বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।