Wednesday, September 02, 2026
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
01, Sep 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিবিজনেস ডেস্ক: দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক কর্মকান্ড আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম সাইদুজ্জামান, পরিচালক (এসিডি-২), বাংলাদেশ ব্যাংক।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং শরীফ হাসান মামুন, এসএমই ও কৃষি বিভাগ।

এই পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় উত্তরবঙ্গের কৃষি খাতের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে অর্থায়ন সম্প্রসারণের পাশাপাশি কৃষিপণ্যের Agri Value Chain  আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি, কৃষিপণ্যের মূল্য সংযোজন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ডের গতি সঞ্চারের সুযোগ তৈরি হবে।

কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে এই পুনঃঅর্থায়ন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কৃষি উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত সমন্বিত অর্থায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই Agri Value Chain গড়ে তোলার পথ আরও সুগম হবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft