নাহিদ বিন রফিক (বরিশাল): ভোলায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তদের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই ভোলার উপপিরচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
সভায় ডিএই ভোলার জেলা প্রশিক্ষণ অফিসার ড. মো. শামীম আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন) মো. আবিদ হাসান, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান, লালমোহনের উপজেলা কৃষি অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, বোরহানউদ্দিনের উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক কামরুল আহসান প্রমুখ।
সভায় কৃষি সংশ্লিস্ট সরকারি-বেসরকারি বিভিন্ন পপ্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশগপ্রহণ করেন। পরে একই ভেন্যুতে কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক বলেন, ভোলা কৃষিকাজের জন্য উর্বর জায়গা। তাই দক্ষিণাঞ্চলের অন্য জেলার তুলনায় এখানে আবাদযোগ্য জমির পরিমাণ অনেক বেশি। তিনি আরো বলেন, ভোলার মোট কৃষিজমির প্রায় ২ লাখ ৩০ হাজার হেক্টরে তরমুজ চাষ হয়। পাশাপাশি এখানে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের ফসল, যে কারণে এই জেলার শস্যনিবিড়তা দিন দিন বেড়েই চলেছে। আর তা কৃষকের মেধা-শ্রম এবং কৃষি বিভাগের সহেযাগিতার বিনিময়েই সম্ভব হচ্ছে।