এগ্রিলাইফ২৪ ডটকমঃ ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ ব্রাঞ্চ (ওয়াপসা-বিবি)-এর সাবেক অফিস সেক্রেটারি মো. আমির খসরু গত ২৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কালীগঞ্জ, ঝিনাইদহে নিজ পিত্রালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে ওয়াপসা-বিবি পরিবার একজন নিবেদিতপ্রাণ সহকর্মী, আন্তরিক মানুষ ও সুহৃদকে হারালো। ওয়াপসা-বিবি'র প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং দায়িত্বশীল ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সংগঠনটি। তাঁর কর্মময় জীবনের অবদান এবং সহকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
ওয়াপসা-বিবি'র সভাপতি শামসুল আরেফিন খালেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য প্রদানের জন্য মহান আল্লাহ্র কাছে দোয়া কামনা করেছেন।