এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS)-এর একটি জরুরি কার্যনির্বাহী সভা আজ ২৩ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০ ঘটিকায় সিমান্ত অবকাশ (পদ্মার বাঁধ, জেলখানার উত্তরে) অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভার আলোচ্যসূচিতে ছিল ৬ষ্ঠ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা ২০২৬-এর অগ্রগতি পর্যালোচনা এবং উক্ত অনুষ্ঠানের বাজেট পর্যালোচনা ও অনুমোদন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, লাইভস্টক-পোল্ট্রি মেলা আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং ৬ষ্ঠ লাইভস্টক অ্যাওয়ার্ড ও সেমিনার ২০২৭ আগামী ১৬ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয় যে, লেখা পাঠানো ও অ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এবং আগ্রহী সদস্যদের জন্য সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সভায় আলোচ্যসূচির ওপর মতামত গ্রহণ করেন সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। বাজেট সংক্রান্ত আলোচনা ও মতামত প্রদান করেন কোষাধ্যক্ষ মো. এনামুল হক। ভেনু ও মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল আলম মাসুদ মেলা আয়োজন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় ঢাকা হতে আগত খাজা খালেদ লিজার এবং নাচোল হতে আগত মো. হাফিজুর রহমান সময় ও আয়োজন বিষয়ে মতামত দেন। নাটোর হতে আগত মো. হাফিজুর রহমান ও মোয়াজ্জেম হোসেন সভার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। পরিচালনা বিষয়ে সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন সহ-সম্পাদক মিসেস সেলিনা বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন মো. জাহিদ, ইউনুস আলী, খাদেমুল ইসলাম, কাজল, মমিনুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।