Friday, October 30, 2026
বরিশালে কৃষি বিভাগের আঞ্চলিক সভা অনুষ্ঠিত
29, Oct 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি বিভাগের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় নগরীর খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হলরুমে এই সভার আয়োজন করা হয়। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক মনতোষ শিকদার, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, এসএসিপি রেইনস্ প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার মো. রিফাত শিকদার, পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেহের মালিকা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। 

সভায় চলতি মৌসুমে আমন ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে যা যা করণীয় তা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ফলো-আফ বৃদ্ধির তাগিদ দেন অতিরিক্ত পরিচালক। এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে তিনি আহবান জানান। 

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিউিট এবং কৃষি তথ্য সার্ভিসের ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।  

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft