Monday, August 10, 2026

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়েছে

06, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

ক্যাম্পাস প্রতিনিধি:জুলাই-আগস্টের মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে সমুন্নত রাখার উদ্দেশ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ০৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এর সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের করা হয়।

সকাল ১০:০০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মুখে জুলাই-আগস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।  পরবর্তীতে সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজন করা হয় বৃক্ষরোপন কর্মসূচি এবং সকাল ১০:৪৫ ঘটিকায় প্রশাসনিক ভবন-১ এর সম্মুখ হতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘জুলাই গণঅভ্যুত্থান র‍্যালি’ শুরু হয়।

র‍্যালি শেষে সকাল ১১:০০ ঘটিকায় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ব্যবস্থাপনায় প্রচার করা হয়  উপাচার্যের বাণী। পরবর্তীতে সকাল ১১:১৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ (টিআর প্যালেস)-এ আয়োজন করা হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে হবিগঞ্জের প্রথম শহীদ রিপন শিলের বড় বোন সম্পা রাণী শিল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায়, সাম্য, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে। নবীন এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য অধ্যায়। তিনি আরও বলেন, তরুণ সমাজকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, যুগোপযোগী শিক্ষানীতি এবং গণতান্ত্রিক আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়।  

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft