Tuesday, November 24, 2026
নাটোর গুরুদাসপুরে মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ
24, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

মোছাঃ সুমনা আক্তারী:গত ২৩ নভেম্বর ২০২৬ইং তারিখ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় ‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন , অধিক ফসল ঘরে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (SRDI) এসএমসিটিএল কর্মসূচির আওতায় মৃওিকা নমুনা সংগ্রহ পদ্ধতি , সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক ’’ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় প্রশিক্ষন রুমে ৫০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন। 

রবি ২০২৬ মৌসুমে রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এর ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষার জন্য আগামী  ১৬ নভেম্বর থেকে ১৩ডিসেম্বর ২০২৬ইং তারিখ পর্যন্ত রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলায় গিয়ে মাটি পরীক্ষা ও সুষম সার  ব্যবহারের সুপারিশ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় আগামী ডিসেম্বর মাসেও সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের টিম মাঠপর্যায়ে কাজ করবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কৃষকদের জমির মাটি পরীক্ষা এবং মাটির পুষ্টি উপাদানের ভিত্তিতে সার ব্যবহারের পরামর্শ দেওয়া হবে।

মাটি পরীক্ষার প্রকৃত খরচ বিঘাপ্রতি ৪৪০ টাকা হলেও কৃষকদের সুবিধার্থে মাত্র ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প খরচে কৃষকরা তাঁদের জমির মাটিতে বিদ্যমান পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পারছেন এবং ফসলের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার ব্যবহারের পরামর্শ পাচ্ছেন। 

দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর বিভাগীয় গবেষণাগার শ্যামপুর, রাজশাহী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, কৃষিবিদ ড. মোঃ নূরুল  ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ নিলুফার ইয়াসমিন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম রাফিউল ইসলাম কৃষি অফিসারের অধিদপ্তর, গুরুদাসপুর, নাটোর সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাটি পরীক্ষা না করে অনুমাননির্ভর সার প্রয়োগের ফলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায় এবং মাটির পুষ্টি উপাদানের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিমিত ও সুষম সার প্রয়োগ করলে অপ্রয়োজনীয় সার ব্যবহার কমানো, উৎপাদন ব্যয় সাশ্রয়, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং ফসলের ফলন ও গুণগত মান উন্নয়ন সম্ভব।

প্রশিক্ষণে কৃষকদের জমির মাটির নমুনা সংগ্রহের সঠিক পদ্ধতি, মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা, ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং ভেজাল সার চেনার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

তারা আরও বলেন, কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাটির স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। নিয়মিত মাটি পরীক্ষা এবং সুষম সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বজায় রেখে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা মাটি পরীক্ষার মাধ্যমে জমির পুষ্টি উপাদান সম্পর্কে সঠিক ধারণা লাভ এবং প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারের কৌশল জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft