Friday, November 20, 2026
পাবনা'র ঈশ্বরদীতে বিনার উচ্চফলনশীল আমন ধানের তিন জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
19, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মোঃ গোলাম আরিফ:বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের উন্নত জাত বিনা ধান২৬, বিনা ধান২৭ ও বিনা ধান২৮-এর সম্প্রসারণ ও জনপ্রিয়করণের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঈশ্বরদীর অরণকোলা গ্রামে বিনা উপকেন্দ্র, ঈশ্বরদীর উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন। বৈজ্ঞানিক সহকারী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অধিক ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত সম্প্রসারণের বিকল্প নেই। বিনা উদ্ভাবিত বিনা ধান২৬, বিনা ধান২৭ ও বিনা ধান২৮ জাতগুলো স্বল্প সময়ে পরিপক্ব হওয়ায় কৃষকরা এসব জাত চাষের মাধ্যমে সময় ও জমির সর্বোত্তম ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের আয় বাড়ানো এবং খাদ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

উপস্থিত কৃষক-কৃষানীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বিনা উদ্ভাবিত বিনা ধান২৬ উচ্চ ফলনশীল BLB প্রতিরোধী, বিনা ধান২৭ উচ্চ ফলনশীল ব্লাস্ট প্রতিরোধী এবং বিনা ধান২৮ উচ্চ ফলনশীল সুগন্ধী ও জিংক সমৃদ্ধ। রোগবালাই আক্রমণ প্রতিরোধী ও পুষ্টিগুণ বিবেচনায় কৃষকদের প্রচলিত জাতের পাশাপাশি উন্নত জাতের ধান চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সুষম সার ব্যবস্থাপনা, সময়মতো পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের মাধ্যমে ধানের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft